ব্রালেটে ঝড় তুললেন মধুমিতা

খোলামেলা পোশাকে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি কালো ব্রালেটে নিজের সাহসী ছবি প্রকাশ করে আবারও ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন মধুমিতা।

ছবিতে খোলা চুলে, পায়ের ট্যাটু আর চাহনিতে নজড় কাড়লেন তিনি। 

২০১১ সালে স্টার জলসার জনপ্রিয় মেগাসিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে।