এমিতে ‘সাকসেশন’-এর জয়জয়কার

গত বছর অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে জানুয়ারি পর্যন্ত স্থগিত করতে হয়েছিল টিভির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি! তবে এবার জমকালো আয়োজনে সেরাদের হাতে তুলে দেওয়া হলো এই পুরস্কারটি। পিকক থিয়েটারে আয়োজিত ৭৫তম এই আসরে ২০২৩ সালের সেরাদের পুরস্কার দেওয়া হয়েছে।

এবার সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতে নিয়েছে জেসি আর্মস্ট্রংয়ের ‘সাকসেশন’। এটি ২০১৮ সাল থেকে এইচবিও চ্যানেলে প্রচার হচ্ছে। পাশাপাশি ‘দ্য হোয়াইট লোটাস’, ‘দ্য লাস্ট অব আস’, ‘টেড ল্যাসো’, ‘দ্য বিয়ার অ্যান্ড বিফ’ ছিল এই বছরের সবচেয়ে সেরা শোগুলোর মধ্যে কয়েকটি।

সেরা অভিনেতা কিয়েরান কালকিন, সেরা অভিনেত্রীর সারাহ স্নুক ও সেরা পার্শ্ব-অভিনেতা ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন-তিনজনই পুরস্কার পেলেন ‘সাকসেশন’-এর জন্য।

এছাড়া এবারের আসরে ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন সারাহ স্নুক (সাকসেশন), ড্রামা সিরিজে সেরা অভিনেতা হয়েছেন কিয়েরান কালকিন (সাকসেশন)। অন্যদিকে ড্রামা সিরিজে সেরা পার্শ্ব-অভিনেতা ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন), ড্রামা সিরিজে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেনিফার কুলিডজ (দ্য হোয়াইট লোটাস)।

এছাড়াও এবারের আসরে সেরা কমেডি সিরিজ ‘দ্য বিয়ার’ এবং কমেডি সিরিজে সেরা অভিনেতা জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার) ও কমেডি সিরিজে সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের করে নিয়েছেন কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)। তাদের সঙ্গে কমেডি সিরিজে সেরা পার্শ্ব-অভিনেতা ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন আয়ো এদেবিরি (দ্য বিয়ার)।

এছাড়াও সেরা লিমিটেড বা নৃ-তত্ত্ব সিরিজ হয়েছে ‘বিফ’, লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী আলি ওং (বিফ), সেরা পার্শ্ব অভিনেতা পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড) ও সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিসি ন্যাশ-বেটস (ডাহমার-মনস্টার : দ্য জেফরি ডাহমার স্টোরি)। কমেডি সিরিজের জন্য ‘দ্য বিয়ার’ ও ড্রামা সিরিজের জন্য ‘সাকসেশন’, লিমিটেড বা নৃ-তত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখার পুরস্কার জিতেছে ‘বিফ’। এ

এবারের আসরে সেরা পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন ড্রামা সিরিজের জন্য মার্ক মাইলড, কমেডি সিরিজের জন্য ক্রিস্টোফার স্টোরার ও লিমিটেড বা নৃ-তত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য লি সুং জিন। এর বাইরেও টিভি অনুষ্ঠান ও সিরিজের বিভিন্ন শাখায় সেরাদের পুরস্কৃত করা হয়েছে এবারের আসরে।