প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরো বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন—
ইন্ডিয়ান পুলিশ ফোর্স: এই অ্যাকশন থ্রিলারটি আজ প্রাইম ভিডিও অবমুক্ত করবে।
ক্রিস্টোবাল বালেন্সিয়াগা: এই ড্রামা সিরিজটি আজ ডিজনি প্লাস হটস্টার মুক্তি দেবে।
হাজবিন হোটেল: অ্যানিমেশন এই সিরিজটি আজ প্রাইম ভিডিওতে মুক্তি দেওয়া হবে।
সিক্সটি মিনিটস: সিনেমাটি আজ নেটফ্লিক্স মুক্তি দেবে।
দ্য কিচেন: সিনেমাটি আজ নেটফ্লিক্স তাদের গ্রাহকদের দেখার সুযোগ করে দেবে।
এ শপ ফর কিলারস: আলোচিত এ সিনেমাটি আজ ডিজনি প্লাস হটস্টারে অবমুক্ত করা কবে।
কুবরা: এই তুর্কি থ্রিলারটি গতকাল নেটফ্লিক্স অবমুক্ত করেছে।