চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারে ছয়তলা ভবনের নিচতলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

শনিবার সকালে চকবাজারে ছয়তলা একটি ভবনের নিচতলায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: ফোকাস বাংলা

শনিবার (২০ জানুয়ারি) সকালে চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, ‘সকাল আটটা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচতলায় দুটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর আসেনি।’