২৭ জানুয়ারি রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করবে বরিশাল বিভাগ সমিতি

আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর মতিঝিল এলাকায় দরিদ্র-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। গতকাল শনিবার বরিশাল বিভাগ সমিতির কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সমিতির  সভাপতি বীর  মুক্তিযোদ্ধা  মো.  জিয়াউল  কবির দুলু। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবদুছ ছোবাহান, সহসভাপতি ও সাবেক  অতিরিক্ত সচিব  ড. জ্ঞানেন্দ্র বিশ্বাস, সহসভাপতি  ও সোনালী  ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত  উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাবেক অতিরিক্ত সচিব শামসুল আরেফিন, আইন সম্পাদক ও জেলা জজ আবদুল আউয়াল, রাজউকের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভোলা সমিতির সাবেক সভাপতি ও সমিতির  সহ সভাপতি আবুল কাশেমসহ কার্যকরী পরিষদের ২৮ জন কর্মকর্তা ও নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

90aa367b-c8fb-45f9-9ee8-67d923f3dfba

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। কনকনে শীতে জবুথবু প্রায় সারা দেশের মানুষ। দরিদ্র-অসহায় মানুষেরা শীতে বেশি কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করবো।

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবদুছ ছোবাহান বলেন, সরকারকে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। যারা বিত্তশালী আছেন তাদেরকেও শীতবস্ত্র বিতরণ করার অনুরোধ জানান তিনি।

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল সারাদেশে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে দরিদ্র-অসহায় মানুষেরা। তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানো উচিত।