বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত নয়ন বন্ডের লাশ দাফন করা হয়েছে। মঙ্গলবার বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের বুরজিরহাট গ্রামে তার নানা বাড়িতে দাফন করা হয়।
লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের পক্ষে মামা বরগুনা পৌরসভার কর্মচারী মিজানুর রহমান গ্রহণ করেন।
পরে নানা জয়নাল মৃধার বাড়িতে বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে লাশ দাফন করা হয়। পারিবার এবং অল্প সংখ্যক গ্রামবাসীর উপস্থিতিতে নামাজের জানাযা পড়া হয়।
আরও পড়ুন: প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, বিয়ের প্রলোভনে ছাত্রীদের ধর্ষণ
নিহত নয়নের মামা জানান, ক্ষুব্ধ এলাকাবাসীর ঝামেলা এড়াতে লাশ বরগুনা শহরের ধানসিঁড়ি সড়কের বাড়িতে দাফন না করে তার নানা বাড়িতে দাফন করা হয়েছে।
ইত্তেফাক/অনি