আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা, বৃত্তি, স্থায়ী বসবাসসহ বিভিন্ন কারণে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াকে বেছে নেন। পড়াশোনার পরবর্তী ৫ বছর পর্যন্ত থাকার ও কাজ করার সুযোগও শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ।
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’ তে। আগামী ১ ফেব্রুয়ারি হোটেল ওয়েস্টিনে, সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই এক্সপো।
এক্সপোটি এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান ‘পিএফইসি গ্লোবাল’। এক্সপো শিক্ষার্থীরা ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি তাদের কোর্স, স্কলারশিপ, অ্যাডমিশন ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রোগ্রাম, বিষয় ও টিউশন ফী সম্পর্কিত সকল তথ্য পাবে এই এক্সপোটিতে। এছাড়া শিক্ষার্থীরা বৃত্তি সুবিধার পাশাপাশি, এক্সপো চলাকালীন কোন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন।
এক্সপোতে অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ। এছাড়াও পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন সফল হলে পেয়ে যাবে একটি অ্যাকশন ক্যামেরা। আগ্রহী শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সেও থাকছে ২৫ শতাংশ ছাড়।