চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান।
নিহতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আবছার উদ্দিন, আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার জুবাইর ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার জাহেদ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।