কামারখন্দে বাস-পিকআপ সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 নিহতরা হলেন- একই এলাকার আবু তালেবের ছেলে পিকআপভ্যান চালক হিরণ আহমেদ (৪০) ও তার ভাতিজা আশরাফুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৭)।

 

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, ঢাকা থেকে রংপুরগামী এস আর ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস মহাসড়কে ওঠার সময় একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আতিকুর নিহত হন এবং গুরুতর আহত হন হিরণ। হিরণকে উদ্ধার করে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/ইউবি