সিলেট- তামাবিল সড়ক অবরোধ

যানবাহন ভাংচুর ও শ্রমিক আহত হওয়ার জেরে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকা অবরোধ করে রাখা হয়েছে।এতে সড়কের পাশে আটকা পড়েছে শত শত যানবাহন।ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। অবরোধ তুলতে গভীর রাত পর্যন্ত আলোচনা চলছিল।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহপরাণ এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় আটটি যানবাহন ভাংচুর করা হয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।

এর প্রতিবাদে রাত  ৯টার  দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন: বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে বাকপ্রতিবন্ধী যুবকের ধর্ষণ

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, নিজেদের মধ্যে মারামারি করে আমাদের গাড়ি ভাংচুর ও শ্রমিকদের আহত করা দুঃখজনক। ভাংচুরের প্রতিবাদের স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ রাস্তা অবরোধ করেছে। 

তিনি আরও জানান, বিষয়টি মধ্যস্থতা করতে পুলিশের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, স্থানীয় শ্রমিক নেতারা অবরোধ তুলে নেবেন।

ইত্তেফাক/অনি