বায়ুদূষণে ৫ নম্বরে ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ১৯৬ স্কোর নিয়ে ৫ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল আটটা ৩২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা গেছে। যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একই সময় ২৮৭, ২১৮ ও ১৭০ স্কোর নিয়ে তালিকায় ১, ৩ ও ৮ নম্বরে আছে যথাক্রমে ভারতের দিল্লি, কলকাতা ও মুম্বাই। ২৩৪ স্কোর নিয়ে ২ নম্বরে পাকিস্তানের করাচি ও ১৭০ স্কোর নিয়ে ৯ নম্বরে লাহোর অবস্থান করছে।

ছবি: সংগৃহীত

এদিকে গতকাল মঙ্গলবার ৩২৬ স্কোর নিয়ে তালিকায় ১ নম্বরে থাকা বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো আজ বুধবার ২০৬ স্কোর নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে। ১৮১ স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাটার ৬, ১৭৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ৭ এবং ১৬০ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১০ নম্বরে আছে।