মাদারীপুরে পুষ্টিবিষয়ক সমন্বিত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস), ডি.জি.এইচ.এস এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ওয়ার্কসপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ। ওয়ার্কসপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব, জনপ্রতিনিধির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।