বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বৃহস্পতিবার ৩৬২ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল নয়টা ১১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এই অবস্থান দেখা গেছে। যা বাতাসের মানকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।
একই সময় ২৭৬ ও ১৬৭ স্কোর নিয়ে তালিকায় ৩ ও ৮ নম্বরে আছে যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি। ১৫২ স্কোর নিয়ে মুম্বাই আছে ১৩ নম্বরে। ২৬২ ও ১৭০ স্কোর নিয়ে ৪ ও ৬ নম্বরে পাকিস্তানের করাচি ও লাহোর।
৩৪৭ স্কোর নিয়ে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো ২, ১৭৭ স্কোর নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন ৫ ও ১৬৮ স্কোর নিয়ে ইরাকের বাগদাদ ৭ নম্বরে অবস্থান করছে। ১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ও নেপালের কাঠমান্ডু আছে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে।