বিরামপুরে ধর্ষক গ্রেফতার

বিরামপুর উপজেলার জোতবানী গ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করে বুধবার দিনাজপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষক সবুজ হোসেন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সবুজ (২২) প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করে আসছিল। সোমবার (১লা জুলাই) সকাল ১০টার দিকে ঐ ছাত্রী সবুজের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বাড়িতে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণ করে। এঘটনায় মঙ্গলবার রাতে সবুজের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়।

আরো পড়ুন: রুশ সাবমেরিনে অগ্নিকাণ্ড, নিহত ১৪ নাবিক 

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সবুজকে গ্রেফতার করেছে এবং ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি