আগুনে পুড়ে যাওয়া অটো স্পিনিং মিলের ভষ্মিভূত ছাই থেকে বুধবার ভোরে তিনটি অগ্নিদগ্ধ কঙ্কাল দেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে মোট চারজনের লাশ পাওয়া গেল।
এদের মধ্যে থেকে দুজনের নাম শনাক্ত করা গেছে। তারা হলেন- উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার (২৭) ও অপরজন একই এলাকার হাসেন আলীর ছেলে শাহজালাল (২৬)।
উল্লেখ্য, আগুন নেভাতে গিয়ে কারখানার সিকিউরিটি রাসেল এর লাশ মঙ্গলবার দুপুরেই উদ্ধার করা হয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের লাশ খোঁজা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি