৪ ছাগলসহ ১০ কোটি রুপির মালিক ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের মোট সম্পদের পরিমাণ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানায়, ইমরান খান ১০ কোটি ৮০ লাখ রুপিসহ ৪ টি ছাগলের  মালিক। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ইসিপির বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানায়, তিনটি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট রয়েছে ইমরান খানের। 

ইমরান খান তার সম্পদ বিবরণীতে জানায়, ইসলামাবাদের অদূরে বানি গালার প্রাসাদোপম বাড়িটি উপহার হিসেবে পেয়েছেন তিনি। সেইসঙ্গে ১৫০ একর কৃষিজমি ও ৫০ হাজার রুপি দামের চারটি ছাগল রয়েছে তাঁর।    

এছাড়া পাক এ প্রধানমন্ত্রী তার স্ত্রী বুশরার সম্পদের বিবরণীতে জানান, তার স্ত্রীর নামে বানি গালায় একটি বাড়ি, সেইসঙ্গে পাকপত্তন ও ওকারায় জমি রয়েছে। 

আরো পড়ুন: পাকিস্তানে বিমানবন্দরে বন্দুকধারীর হামলা, নিহত ২ 

ইসিপির দেয়া তথ্যমতে পাকিস্তানের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ধনী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। ইসিপি জানায়, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি। 

ইত্তেফাক/এসআর