প্রিমিয়ার ফুটবলে গোলহীন এক দিন

প্রিমিয়ার ফুটবলের খেলায় ময়মনসিংহ এবং মুন্সীগঞ্জে হওয়া দুই ম্যাচে গোল হয়নি। মুন্সীগঞ্জে পুলিশ-রহমতগঞ্জ ম্যাচ এবং ঢাকায় কিংসের মাঠে ফর্টিস এফসি-শেখ রাসেলের খেলায় গোল হয়নি। পুলিশের ড্রয়ে পয়েন্ট টেবিলে গোল গড়ে আবাহনীর চেয়ে উপরে চলে গেছে।

পুলিশ এখন ৩ নম্বরে। ৫ খেলায় ২ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পুলিশ আর সমান ম্যাচে সমান খেলায় আবাহনী চতুর্থ স্থানে। পুলিশের সঙ্গে ড্রয়ে রহমতগঞ্জ পঞ্চম স্থানে। ৫ খেলায় রহমতগঞ্জের টানা পঞ্চম ড্র। ফর্টিস এবং শেখ রাসেলের অবস্থান ভালো না। এই দুই দলের পাঁচটি করে খেলা হয়েছে। জয় আছে ১টি করে। 

প্রথম পুরস্কার আলমগীরের হাতে

প্রিমিয়ার ফুটবল লিগের এবারের আসরে দুটো জিনিস সংযুক্ত করা হয়েছে। প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া, প্রতি রাউন্ড শেষে সেরাদের মধ্যে একজনকে সেরা পুরস্কার দেওয়া এবং একজন সেরা রেফারিও পুরস্কার পাবেন। খেলোয়াড়দের পুরস্কার নিয়মিত দেওয়া হচ্ছে। আর মাসের সেরা রেফারির জন্য প্রথম পুরস্কারটি গতকালই প্রথম দেওয়া হয়েছে। পুরস্কার পেয়েছেন আলমগীর সরকার।

২০২১ সাল থেকে ফিফা ব্যজধারী রেফারি আলমগীর সবচেয়ে বেশি আলোচনায় আসেন সাফ চ্যাম্পিয়নশিপের সময়। এবার সাফ হয়েছিল ভারতের ব্যাঙ্গালুরুতে, গত বছর সেপ্টেম্বরে। সেখানে ভারত-কুয়েতের ম্যাচে তিনটা লালকার্ড দেখিয়েছিলেন তিনি। গ্রুপ পর্বের ম্যাচে এই দুই দলের দুই ফুটবলার এবং ভারতের কোচ ইগর স্টিমাচকে লালকার্ড দেখিয়ে সাহসিকতার পরিচয় দেখিয়েছিলেন রেফারি আলমগীর।

গত বছর কুমিল্লায় অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে টাইব্রেকিংয়ে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান। সেই ম্যাচের রেফারি ছিলেন আলমগীর সরকার। এবার লিগে ডিসেম্বর মাসের সেরা রেফারি হওয়া আলমগীর সরকারের হাতে গতকাল ৫০ হাজার টাকা এবং ক্রেস্ট তুলে দেন লিগে কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি পুরস্কার দেওয়ার নিময়টি প্রবর্তন করেছেন।