চট্টগ্রাম মাতালেন আলীরাজ

ম্যাজিক বা জাদু দেখে মুগ্ধ হননি এমন মানুষ পৃথিবীতে বিরল। এই উপমহাদেশে সম্রাট জাহাঙ্গীরের আমল থেকে পিসি সরকার এবং জুয়েল আইচ পর্যন্ত অনেক জাদুকরেরা মুগ্ধ করেছেন কোটি মানুষকে। বহু বিবর্তনের পথ বেয়ে সমৃদ্ধ সেই ইতিহাসে বাংলার গতানুগতিক জাদুকে ভিন্ন আঙ্গিকে আধুনিক রূপে পরিবেশন করেছেন দেশের ম্যাজিক আইকন আলীরাজ।

২৬ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয় আলীরাজের চমকপ্রদ জাদু প্রদর্শনী। সাংস্কৃতিক অনুষ্ঠানে আলীরাজ ভিন্ন আঙ্গিকে শূন্য থেকে পতাকা, শূন্যে ভাসমান তরুণী, দ্বিখন্ডিত তরুণী এবং তরুণীর অন্তর্ধানসহ বেশ কয়েকটি আকর্ষণীয় জাদু উপহার দেন। তার জাদু প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

আলীরাজ বলেন, ‘জাদু নিয়ে বিদেশের অনেক বড় বড় প্রোগ্রামে অংশ নিই। তবে দেশের মাটিতে পারফর্ম করা সবসময়ই আনন্দের। আর দর্শক যখন প্রতিটি মুহূর্তে তালি দিয়ে রেসপন্স করেন সেটা আমার কাছে অন্যতম এক প্রাপ্তি হয়ে আসে। আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’

জাদু প্রদর্শনী শেষে সোলস ব্যান্ডের পার্থ, নাসিম আলী, কর্নিয়া এবং বেলি সংগীত পরিবেশন করেন।