নোবিপ্রবিতে ছাত্রলীগের সম্মিলিত কর্মীসভা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত হল, অনুষদ এবং ইনস্টিটিউট সমূহের সম্মিলিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন শহীদ মিনারে এ সম্মিলিত কর্মীসভা অনুষ্ঠিত হয়।  

কর্মীসভার শুরুতেই ২ টি হল, ৬ টি অনুষদ এবং ২ টি ইনস্টিটিউটে পদ প্রত্যাশী নেতা কর্মীরা স্লোগান দিতে দিতে কর্মী সভায় অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান কর্মীদের স্লোগানে মুখরিত ছিল। 

কর্মীসভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।  এ ছাড়াও উপস্থিত ছিলেন হল, অনুষদ-ইন্সটিটিউটসমূহে পদ প্রত্যাশীরা এবং ছাত্রলীগের কর্মীরা। 

এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন,আমাদের দীর্ঘদিনের যে সাংগাঠনিক জট রয়েছে সেটা ভাঙতেই আমরা দ্রুতসময়ের মধ্যে মাত্র তিনমাসে মতবিনিময় সভা সহ আজকের সম্মিলিত কর্মী সভা আয়োজন করতে সক্ষম হয়েছি।দীর্ঘদিন যাবৎ যারা একসাথে রাজপথে স্লোগান ধরেছে, একইসাথে গ্রীষ্মের দুপুরে ঘামে ভেজা শরীরে জয় বাংলা স্লোগান ধরেছে, যারা শীতের কুয়াশায় আমাদের সাথে স্লোগান ধরেছে, যারা বসন্তের হাওয়ায় স্লোগান ধরেছে তারাও যেন একটু সাংগঠনিক পরিচয় পায় তাদেরকে নিয়ে আমরা সৃজনশীল ও ভালোকিছু উপহার দিতে পারি সে চেষ্টা করবো।

অনুষ্ঠানের সভাপতিত্বে সভাপতি নাঈম রহমান বলেন, আমাদের দায়িত্ব পালনের সম্ভবত তিনমাস বা সাড়ে তিনমাস চলে। আমাদের নেতা সাদ্দাম আর ইনান ভাই আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন আমরা ত আমাদের সর্বোচ্চটা দিয়ে পালন করবো আপনাদের দোয়ায়। নোবিপ্রবি ছাত্রলীগকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে আমরা দুই ভাই আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছি। কতটুকু পেরেছি তা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমরা জানি ছাত্রলীগের একজন কর্মী পদ পদবী ছাড়া কতটা অসহায়। তাই আমরা অতি দ্রুত সময়ে নোবিপ্রবি ছাত্রলীগের হল, ফ্যাকাল্টি ও ইনস্টিটিউটের কমিটি গুলো দিয়ে ছাত্রলীগকে গতিশীল ও সুসংগঠিত করতে চায়। রাজনীতি ধৈর্য ও লেগে থাকার বিষয়। রাজনীতিতে ধৈর্য ও শ্রম থাকলে স্রষ্টা আপনাকে সফল করবেই।