সীতাকুণ্ডে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নিজ অর্থায়নে গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার ( ২০ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর সদরের (এলকে স্কয়ার) পাবলিক লাইব্রেরিতে সামাজিক সাংস্কৃতিক সংগঠন দোলনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, রিজিয়া মেম্বারের সভাপতিত্বে ও নাজনীন আক্তার পান্নার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সামাজিক সংগঠন দোলনচাঁপার প্রতিষ্ঠাতা সভানেত্রী ইসমত আরা সুরাইয়া বাকের।
আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম, মুন্নি সেন, আলিয়া, সাইরা আমিন, সাদিয়া তাসফিয়া, রুমা আক্তার, প্রীতিসহ অনেকে।
প্রধান অতিথি সুরাইয়া বাকের বলেন, পুরো দেশসহ এ অঞ্চলে অনেক অসহায় গরীব এই শৈত্যপ্রবাহের মধ্যে চরম খারাপভাবে জীবনযাপন করে। তাই তাদের কথা চিন্তা করে আজকে আমাদের সাধ্য মতো কম্বল বিতরণ করা হল।
উল্লেখ্য, এবার দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সহধর্মিনী ইসমত আরা সুরাইয়া বাকের এমপি প্রার্থী হবেন।