বাংলাদেশে শাওমির সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট রেডমি নোট। শাওমির প্রতিটি নোট প্রোডাক্টে দেখা যায় বিশেষ কিছু স্পেসিফিকেশন। সেই ধারাবাহিকতায় 'সুপারনোট' ট্যাগ লাইনে শাওমি এবার নিয়ে এসেছে রেডমি নোট ১৩। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলসহ ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫।
রেডমি নোট ১৩ দেশের বাজারে এসেছে দুইটি র্যাম অপশনে আর তিনটি রঙে- মিডনাইট ব্ল্যাক, আইস ব্লু এবং মিন্ট গ্রিন। ফোনটির ৬জিবি/১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। চলুন জেনে আসা যাক দারুণ ডিজাইনের রেডমি নোট ১৩ এর ফিচারগুলো।
১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম
রেডমি নোট ১৩ স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। হাই-রেজোলিউশন হওয়ায় এর ক্যামেরায় ছবি তোলা যায় স্পষ্ট এবং উজ্জ্বলভাবে। এর ট্রিপল ক্যামেরায় আরও আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কাছে বা দূরের যে কোন দৃশ্যই দারুণভাবে ফুটিয়ে তোলে রেডমি নোট ১৩।
ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
রেডমি নোট ১৩ ডিভাইসটির নিরাপত্তায় এতে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ফিচারের ফলে কোনো এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই ফোনটি আনলক করা যাবে। এছাড়া ফোনটিতে আছে এআই ফেস আনলক ফিচার। যা ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তাকে আরও বাড়ানো যাবে।
১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে। খুব পাতলা ভেজেলে ডিসপ্লেটি ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি ১৮০০ নিট হওয়ায় এর ভিজ্যুয়াল অনেক বেশি উজ্জ্বল। এতে ছবির রঙ এবং স্বচ্ছতা ফুটে উঠে নিখুঁতভাবে।
স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর
রেডমি নোট ১৩ ডিভাইসটিতে আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যেখানে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। এ শক্তিশালী চিপসেটটির কারণে এতে মাল্টিটাস্কিং এবং গেমিং অভিজ্ঞতা হয়ে উঠে আরও ভালো।
ফোনটি ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত এবং এর ডেলিভারি ক্ষমতা ৩৩ ওয়াট পাওয়ার। তাই ফোনে চার্জ কমে গেলেও দুশ্চিন্তা ছাড়াই এতে চার্জ দেওয়া যাবে খুব দ্রুত।