সম্প্রতি বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড তাদের বার্জার মি. এক্সপার্ট ড্যাম্প গার্ডের নতুন টিভিসি লঞ্চ করার পর ড্যাম্প ওয়াল থেকে হওয়া স্বাস্থ্যঝুঁকি নিয়ে টনক নড়েছে সবার।
সেই সাথে এতো দিন চলে আসা টক্সিক রিলেশন বিষয় নিয়ে জনসাধারণের মাঝে যে জিজ্ঞাসা, কৌতুহল সৃষ্টি হয়েছিলো তা পরিষ্কার হয়েছে। বাস্তবিক অর্থেই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সতর্কতা সংবাদ পৌঁছে দিয়েছে বার্জার, সাথে ছিলেন জনপ্রিয় তারকা আরিফিন শুভ।
এ বিষয়ে তৈরি টিভিসি-র গল্পে ফুটে এসেছে বাস্তবিক অর্থেই আমরা কতটা ভয়াবহ সম্পর্কে আছি নিজেদের ঘরের সাথে।
শেষে মি. এক্সপার্ট আরিফিন শুভ ঘরের দেয়ালের ড্যাম্পের কারণে যে হাঁচি, কাশি, শ্বাসকষ্টসহ নানান রকম শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি হতে পারে তা নিয়ে সবাইকে সতর্ক করেছেন এবং দিয়েছেন এর এক্সপার্ট সমাধান, বার্জার মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড।
যা দেয়ালের ড্যাম্পের সাথে টক্সিক রিলেশন থেকে মুক্তি ও ড্যাম্পের বিষাক্ততা থেকে দেয় সুরক্ষা।