কারিগরি ত্রুটিতে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ২ ঘণ্টা পর চালু

কারিগরি ত্রুটিতে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু করে মেট্রোরেল। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মেট্রোর ভেতরে যাত্রীরা আটকে পড়ে চরম ভোগান্তি পড়েন তারা।

রোববার (৪ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে বন্ধ হয়ে সাড়ে ৪টার দিকে ফের চলাচল শুরু হয়।

মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ হওয়ার কারণ জানিয়ে ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সিগন্যাল সিস্টেমে অসুবিধার কারণে রেল সার্ভিসটি বন্ধ রাখা হয়। লাইনের সমস্যার সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে সার্ভিস আবার চালু করা হয়।

এদিকে চলাচল শুরুর পর বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার মেট্রো চলাচল বিঘ্নিত হয়েছে।