জুটিবদ্ধ হলেন আরশ খান ও তানিয়া বৃষ্টি 

আসন্ন ভালোবাসা দিবসের নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। নাটকটির নাম ‘শুধু তোমাকেই ভালোবাসি’। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) নাটকটি প্রোটিউন থিয়েটার বক্স ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। 

‘শুধু তোমাকেই ভালোবাসি’ নাটকের গল্প লিখেছেন—স্বনামধন্য গীতিকার প্রসেনজিৎ ওঝা। চিত্রনাট্য লিখেছেন জহর আলী। নাটকটি পরিচালনা করেছেন জারসন বউম। রোমান্টিক কাহিনী নিয়ে নাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছে। 

আরশ খান ও তানিয়া বৃষ্টি | ছবি: সংগৃহীত

নাটকটিতে থাকছে দুটি গান। প্রসেনজিৎ ওঝার কথায় গানগুলো গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহতিম শাকিব। 

এ ব্যাপারে মডেল-অভিনেতা আরশ খান বলেন, চমৎকার একটি কাজ হয়েছে। এখন নাটকটি সবার ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে। 

গীতিকার ও গল্পকার প্রসেনজিৎ ওঝা | ছবি: সংগৃহীত

গীতিকার ও গল্পকার প্রসেনজিৎ ওঝা বলেন, রোমান্টিক কাহিনীনির্ভর হলেও নাটকের গল্পে বেশ বৈচিত্র্য রয়েছে। আশা করা যাচ্ছে, আরশ খান আর তানিয়া বৃষ্টি অভিনীত ভালোবাসা দিবসের নাটকটি দর্শকপ্রিয়তা পাবে।