পাবনার আটঘরিয়ায় মাদক মামলার আসামি ও আটঘরিয়া পৌরসভার নারী কাউন্সিলর শারমিন আক্তার সিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার এসআই আব্দুল লতিফ বলেন, গ্রেপ্তার শারমিন আক্তার একজন চিহ্নিত মাদক কারাবারি। ২০১৪ সালে রংপুরের কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, শারমিন আক্তারের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।