পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এমনই দাবি করেছেন পিটিআই-এর নেতা হামাদ আজহার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ডনর।
হামাদ আজহারের দাবি, পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পিটিআই সমর্থিত প্রার্থীরা ফলাফলে এগিয়ে আছেন।
এক্সে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় পিটিআই পরবর্তী সরকার গঠন করবে এবং ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন।
তবে দেশটিতে গতকাল বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হলেও, ভোট গণনার এত ঘণ্টা পরেও সরকারিভাবে ফলাফল দেয়া শুরু হয়নি।