এক বছরের সাজায় আট বছর পালিয়ে অবশেষে গ্রেফতার

এক বছরের সাজা থেকে বাঁচতে আট বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না আসামি মো. দেলোয়ার দেওয়ানের। 

গতকাল শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দেলোয়ারের শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

টঙ্গিবাড়ী থানার এসআই আল মামুন জানান, ২০১৬ সালে মুন্সীগঞ্জের আদালতে অর্থসংক্রান্ত মামলায় তিনি পলাতক ছিলেন। সেই থেকে প্রায় আট বছর পরে তাকে পাকড়াও করে আদালতে পাঠানো হয়। তিনি টঙ্গিবাড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের বিল্লাল দেওয়ানের পুত্র।