ইত্তেফাকের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি শামীম বাবুর বাবা মারা গেছেন

দৈনিক ইত্তেফাকের নীলফামারী (কিশোরগঞ্জ) সংবাদদাতা মো. শামীম হোসেন বাবুর বাবা কিশোরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক সাংবাদিক মো. আলম হোসেন শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। 

সাংবাদিক মো. আলম হোসেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জাতীয় পার্টির প্রবীণ নেতা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ, সাবেক এমপি আহসান আদেলুর রহমান। 

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।