একুশে বইমেলায় প্রকাশিত হলো গল্পকার পলি শাহীনার পঞ্চম গল্পের বই ‘বৃত্তের বাইরে’। বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
বইটির প্রকাশক জানান, মেলায় বিদ্যা প্রকাশের স্টলে (নম্বর ৩২৬-৩২৯) পাওয়া যাচ্ছে স্টলে বইটি। দাম রাখা হয়েছে দাম ২৫০ টাকা। মেলায় ২৫ শতাংশ ছাড়ে ক্রেতারা বইটি সংগ্রহ করতে পারবেন।
পলি শাহীনা বলেন, এটি আমার পঞ্চম গল্পগ্রন্থ। পৃথিবীর অনিশ্চিত গন্তব্যের বৃত্তে হন্যে হয়ে ছোটা মানুষের জীবন সবসময় আলোকোজ্জ্বল কিংবা রামধনুর মতো সুন্দর হয় না। এখানে খাঁ খাঁ গ্রীষ্মের গণগণে ফুলকির মতো গলা শুকিয়ে যাওয়া যন্ত্রণা যেমন আছে, তেমন আছে বসন্তের নতুন পাতার মতো সেজে ওঠার অপার আনন্দ।
তিনি বলেন, ‘বৃত্তের বাইরে’ বইয়ে সংযোজিত গল্পগুলো নেয়া হয়েছে বিবিধ জীবন হতে, যে জীবনে অমল সুখগুলো হাতছাড়া হয়ে তারা কক্ষচ্যুত হয়ে ছিটকে পড়েন যাপিত জীবনের নির্ধারিত বৃত্তের বাইরে।