আজ পাশে বিশেষ একজন আছে: মনোজ প্রামাণিক

বসন্তের ছোঁয়ায় প্রকৃতি সেজেছে আজ ভালোবাসার রংয়ে। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের পাশাপাশি বীণাপাণি দেবী সরস্বতীর পূজাও এবার পড়েছে ১৪ ফেব্রুয়ারি। উৎসবের আবেশে বর্ণিল এ দিনটি কেমন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। মুঠোফোনে সে কথা জানালেন তিনি। কথা বলেছেন পূর্ণিয়া সামিয়া

কেমন লাগছে একসঙ্গে এতগুলো দিবস উদযাপন করতে?
মনোজ বললেন, খুবই ভালো লাগছে। প্রকৃতির এই বর্ণিল সাজ বেশ উপভোগ্য। 

সারাদিন কি কি করলেন বা আর কোন পরিকল্পনা আছে, শুনতে পারি?
সাবলিলভাবে বললেন, সকালে পুজার আনুষ্ঠানিকতা সেরে বাসা থেকে বের হলাম। তারপর পেয়ারার সুবাস সিনেমাটি দেখলাম। এখন যাচ্ছি বইমেলার দিকে। 

বিশেষ দিনে বিশেষ কেউ কি আছেন আপনার সঙ্গে?
প্রশ্ন না এড়িয়ে তিনি নিজেই জবাব দিলেন, অবশ্যই আছে। বিশেষ একজন... নাম জানতে চাইলে সরাসরি বললেন নির্মাতা নুরুল আলম আতিক আছেন আমার সঙ্গে। আমরা দুজন আজ লাল পোশাকে ঘুরে বেড়াচ্ছি।

নতুন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন ?
একটি সিনেমার কাজ করছি। তবে এখনই সিনেমার নাম ঘোষণা দিচ্ছি না। পরবর্তীতে আপনারাই জানতে পারবেন।