উত্তরাঞ্চলে ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না। 

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজ-গঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চলবে। গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।