নাগেশ্বরীতে দুধকুমর নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১ দিন পর ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে ভেসে উঠেছে শিক্ষকের লাশ। মৃত ব্যক্তি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মৃত আব্দুল মজিদ (৬৫)। তার বাড়ী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের কুটি গ্রামে।
পরিবার ও এলাকাবাসী জানায়, মাদ্রাসা শিক্ষক আব্দুল মজিদ মঙ্গলবার সকালে বাড়ির পাশে দুধকুমর নদে ফাসি জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় স্রোতের টানে ডুবে যান তিনি। গ্রামবাসী ও পরিবারের লোকজনসহ অনেক খোঁজ করে তাকে উদ্ধারে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ওইদিন বিকালে রংপুর ও নাগেশ্বরীর ফায়ার সার্ভিসের ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি।
পরদিন বুধবার সকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে বেরুবাড়ী অংশে দুধকুমারের তীরে তার মৃতদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী আইনে ৩ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড
বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু