ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খোকনকে শ্রীপুর থানায় ডেকে এনে অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় তাকে আটক করা হয়। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ মিছিল করছে তার সমর্থকরা। অপরদিকে শ্রীপুর থানার গেইটে তার শত শত নেতাকর্মী বসে আছে। 

mawna up.JPG22

জানা গেছে, স্থানীয় একটি ফ্যাক্টরি কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে।

শ্রীপুর থানার ওসি শাহ্ জামান বলেন, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনসহ আরও কয়েক জনের বিরুদ্ধে ফরচুন গ্রুপের কারখানার নির্মাণ কাজ বাধা দিয়ে চাঁদা দাবি ও কর্মচারীকে অপহরণের অভিযোগে মামলা করা হয়।