টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা‌ ও ছেলে নিহত

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলে গোপালপুর সদরে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়।