শীতলক্ষা নদীতে ঝাঁপ দিয়ে সাজিদুর রহমান ওরফে জুদান (২০) নামে ঢাকা সিটি কলেজের এক ছাত্র আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে বন্দর থানার চরধলেরশ্বরীস্থ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। সাজিদুর রহহমান জুদান ঢাকা মোহাম্মদপুর থানার বছিলা এলাকার মজিবর রহমানের ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুল জানান, গত ৩০ জুন রবিবার বিকেলে কলেজ ছাত্র সাজিদুর রহমান ওরফে জুদান বাড়ি থেকে বের হয়ে তার কোনো সন্ধান পাওয়া যায় না। নিখোঁজের তিনদিন পর বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ শীতলক্ষা নদী থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দেয়াল ধ্বসে শিশুর মৃত্যু
তিনি আরো জানান, প্রেমঘটিত কারণে কলেজ ছাত্র নদীতে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করে। তার পরিবার জানিয়েছে সে সাঁতার জানত না। মৃত্যুর পূর্বে সাজিদুর রহমান তার ফেসবুকে একটি পোস্ট ভাইরাল করে তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় বলে জানায়।মৃত্যুর সংবাদ পেয়ে ছাত্রের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম