শরীয়তপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু। 

428656393_786495313526169_3568548270112665136_n

দিবসটিকে ঘিরে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সদস্য।

428661622_786495263526174_5437614697959946518_n

এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহাম্মেদ, জেলা পুলিশ সুপার মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধারা আবদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌরসভা মেয়র এ্যাড.পারভেজ রহমান জন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।