চলতি বছর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৮তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন পরিচালনা কমিটি থেকে সদস্যসচিব খাজা মোহাম্মদ কাজল পদত্যাগ করেছেন।
স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)-এর কর্মকর্তাদের সঙ্গে মতানৈক্য দেখা দেওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
ফোবানার প্রভাবশালী এই নেতার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৮তম ফোবানা সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু ও কনভেনর রোকসানা পারভীন।