চট্টগ্রামের সীতাকুণ্ড চুরি বেড়ে যাওয়ার কারণে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ২টি গরু উদ্ধারসহ ৪ জন গরু চোরকে গ্রেপ্তার করেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ডিসিপার্কের দক্ষিণে কেওড়া বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, পুলিশ ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ডিসিপার্কের দক্ষিণে কেওড়া বাগানের মধ্যে অভিযান চালিয়ে ৪ গরু চোরকে ২টি গরুসহ গ্রেপ্তার করে।
এরা হলো ইউনুছ মিয়ার ছেলে কাউছার (২০), মাহিম(২১), মো. দিদার (২০), হেলাল (৩০), এদের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পটিয়ায়।
মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, চুরি ঠেকাতে এ অভিযান চলবে।