২০২২ সালে ইসরায়েল যেসব অস্ত্র রপ্তানি করেছে

সামরিক খাতে ইসরায়েল প্রতিনিয়তই উন্নতি করে চলেছে। দেশটির ২০২২ সালে সামরিক শিল্পের মোট উৎপাদনের ৮০ শতাংশই ছিল রপ্তানির উদ্দেশে। সে বছর মোট ১২.৫ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরে ইসরায়েলি অস্ত্র রপ্তানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ১০ বছরে দ্বিগুণ হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ২০২২ সালে ইসরায়েলি সামরিক শিল্পের প্রায় ৮০ শতাংশ উত্পাদন ছিল রপ্তানির জন্য।

ইসরায়েল কোন অস্ত্র রপ্তানি করেছে এবং কোথায়

মোট ১২.৫ বিলিয়ন ডলারের অস্ত্রের মধ্যে সেন্সর ২৪৯ মিলিয়ন ডলার, রকেট ২৪৬ মিলিয়ন ডলার, এয়ার ডিফেন্স সিস্টেম ১৩৭ মিলিয়ন ডলার ও ১০৫ মিলিয়ন ডলারে এয়ারক্রাফট রয়েছে।

ছবি: স্পুতনিক

অঞ্চল ও রপ্তানির পরিমাণ

ইসরায়েলের মোট রপ্তানির মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৩০ শতাংশ, আরব দেশেগুলোতে ২৯ শতাংশ, দক্ষিণ আমেরিকায় ২৪ শতাংশ, ইউরোপে ১১ শতাংশ, উত্তর আমেরিকায় ৩ শতাংশ ও আফ্রিকায় ৩ শতাংশ করা হয়েছে।