ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী পুষ্পিতা ।
সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ- ট্রাব এবং স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন আয়োজিত ট্রাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশবরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতাকে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এবং উদ্বোধক ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন মহারাজ এমপি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাব-এর সভাপতি সালাম মাহমুদ। সভাপতিত্ব করেন ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার।