৩৭তম বিসিএস : নন-ক্যাডার ৯৯ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ

৩৭তম বিসিএস উর্ত্তীদের মধ্যে থেকে আরো ৯৯ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন।

 

বৃহস্পতিবার দুপুরের পর সুপারিশের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

আরো পড়ুন : চোখ মেলে তাকালেও এরশাদের তেমন উন্নতি হচ্ছে না : জিএম কাদের

এবার সরকারের গুরুত্বপূর্ণ ২১ টি মন্ত্রণালয় বা বিভাগের ৯৯টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি