শিবচরে চার ডাকাত গ্রেফতার

মাদারীপুরের শিবচরে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় সাড়ে এগারো ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বরইহাটের কানুরিয়া এলাকার সন্তোষ দাসের ছেলে কাজল দাস (৩০), মোস্তফা সেখের  ছেলে সজিব সেখ (২০), নুর হোসেন সেখের ছেলে সাজ্জাত সেখ (৩২)  ও  মাদারীপুর জেলা রাজৈর পৌর সভার ৪নং ওয়ার্ডের  জমির সেখের ছেলে সোহেল সেখ (২৮)।

আরো পড়ুন : ‘এরশাদ চোখ মেলে তাকালেও তেমন উন্নতি হচ্ছে না’

শিবচর থানার পুলিশ পরিদর্শক আমির হোসন বিষয়টি নিশ্চিত করেছেন।