বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা অগ্রণী সংঘের হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এই সভায় অতি প্রবীণ ৪ জন অসহায় ব্যক্তিকে সহায়ক সামগ্রী হিসেবে হুইল চেয়ার, ১০ জন প্রবীণ ব্যক্তিকে ওয়াকিং স্টিক ও ৬৪ প্রবীণ ব্যক্তিকে মাসিক পরিপোষক ভাতা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফসিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাজেদুল হক, নির্বাহী পরিচালক (এমআরএ), মো. আব্দুল আওয়াল, নির্বাহী পরিচালক, সিডিএফ ও ভাইস চেয়ারম্যান, বিজ। সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম রবিন, প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, বিজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকবাল আহাম্মদ, নির্বাহী পরিচালক বিজ, মো. মজিবুর রহমান, উপনির্বাহী পরিচালক, বিজ এবং মো. মঞ্জুরুল ইসলাম, হেড অব মাইক্রো-ফাইন্যান্স, বিজ, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরি, সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রবীণ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য টমাস রোজারিও সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নুসরাত জাহান, সিনিয়র সহকারী পরিচালক (স্বাস্থ্য) ও ফোকাল পার্সন, সমৃদ্ধি কর্মসূচি, বিজ। মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি আগত অতিথিবৃন্দ এবং বিজ এর কর্মকর্তাগণ নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বিজ কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি বাড়ি, স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প, বৈকালিক শিক্ষা কেন্দ্র, উদ্যমী সদস্য পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।