চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের বাকলিয়ায় সৈয়দ শাহ রোডের চারতলা নির্মাণাধীন কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক।
 
শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাকলিয়ায় কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

chottogram

এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।