দেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যু হলো ১৪ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শুক্রবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ যিনি মারা গেছেন, তিনি ঢাকার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ২১।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৫১৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৫০২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৯১ জন মারা গেছেন।