প্রটোপ্লাজম জীবনরাজ্যের প্রথম সত্য বললে
মানুষকে বলতে হবে শেষ সত্য
ইন্দ্রিয়ের তৃপ্তি নয়, বুদ্ধির তৃপ্তি নয়
হূদয়ের তৃপ্তি নিয়ে কথা।
অনেক গোপন সৌন্দর্য অবারিত হলেও
মন অপবিত্র হয় না
সৌন্দর্যের কোলে মানুষ
ক্ষণিক মায়া মরীচিকায় আমিও নেই।
ক্ষার আর নীর, ছানা আর মাখন
আলাদা, গোলাপের কুঁড়ির মধ্যে
তাবত্ পাপড়ি আঁট বেঁধে থাকলেও
একটি সুচাগ্র বিন্দুতে নিজেকে উন্মুখ করে দেয়
শুদ্র, নিরঞ্জন ভাবের তাই বলে কমতি নেই।
জগত্ সংসারের সাত রঙ
কেন্দ্রীভূত হয়ে যায় এক একটি
সুসং হত, শুদ্র মূর্তি হয়ে
আমাদের চেতনার অন্তরালে যে মানসিক শক্তি থাকে
তাকে ধরতেই হবে, মনুষ্যত্বকেও ধরা হবে এভাবে।