স্বরচিত দুঃখগুলো ভুলের বর্ণমালায় আঁকা,
দীর্ঘশ্বাসের দাঁড়ি-কমায় পাঠ করি এইসব অশ্রুগাথা;
অনুশোচনার সূচনায় হাঁটা এমন কান্নারা
কখনও হয়েছে চুপ প্রায়শ্চিত্তের উপসংহারে।
নির্বাচিত হাহাকারগুলো আনন্দকে পাঠিয়েছে নির্বাসনে,
সুখেরা মলিনমুখো—হাসতেই ভুলে গেছে কবে!
নির্ঘুম চোখের মাঠে স্বপ্নরাও আসে না বেড়াতে,
তবুও বাঁচতে হয়; আত্মহত্যা মহাপাপ বলে।