নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হনুফা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এরপর ঘাতক ট্রাকটি সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক হেলালসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ জানায়, নিহত বৃদ্ধার বাড়ি মুন্সীগঞ্জে। এ ঘটনায় ট্রাকচালক মোজাম্মেলকে (৩২) আটক করা হয়েছে।