লাহোরে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশে আটক ৮

নির্বাচনে ম্যান্ডেট চুরির অভিযোগে লাহোরে শনিবার বিক্ষোভ সমাবেশ করছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকরা। এসময় লাহোর হাইকোর্টের থেকে অন্তত আট পিটিআই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর ডনের।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার আগে আদালতের কাছে একদল পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিছু বিক্ষোভকারী সেখানে জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করে।

পুলিশের তৎপরতায় বাকি বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়।

পিটিআই নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে মুক্তি না পাওয়া এবং ‘চুরি করা ম্যান্ডেট’ এর অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে পিটিআই।

শনিবার ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি সুপ্রিম কোর্টকে বিচার বিভাগের নজরদারিতে পাকিস্তানিদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টি নোটিশ গ্রহণের আহ্বান জানান।

মারওয়াতের দাবি, বর্তমান সরকারের উদ্দেশ ছিল ‘বন্দী নং: ৮০৪ এর ম্যান্ডেট চুরি করা’।

তিনি বিক্ষোভকারীদের বলেন, ‘ইমরান খান, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি, বুশরা বিবি, ইয়াসমিন রশিদ, সানাম জাভেদ ও অন্যান্য পিটিআই নেতারা গত দুই বছর ধরে আমাদের ওপর অন্যায়ভাবে ফ্যাসিবাদী সরকারের চাপিয়ে দেওয়া অভিযোগের কারণে জেলে বন্দী।