সহকারী পুলিশ সুপার হলেন ৩৭ পরিদর্শক

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ও পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৩৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন।

শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Screenshot 2024-03-02

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিদর্শক (নিরস্ত্র) ৩১ জন এবং পরিদর্শক (শহর ও যানবাহন) ৭ জনকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হলো। তাদের চাকরি পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হলো।

Screenshot 2024-03-02 230516

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদান করতে হবে।